মিশিগানে সফল নারীর সম্মাননা পেলেন যারা

প্রবাস

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আমেরিকার মিশিগান রাজ্যে বাংলাদেশি আমেরিকান সফল ১০ নারীকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

2023-03-14T00:08:39+00:00
2023-03-14T00:08:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিশিগানে সফল নারীর সম্মাননা পেলেন যারা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:০৮ এএম   (ভিজিট : ১৫৯)
X

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আমেরিকার মিশিগান রাজ্যে বাংলাদেশি আমেরিকান সফল ১০ নারীকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নারী সংগঠন বায়োলেটস আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অসংখ্য প্রবাসী সৃজনশীল নারীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।

ঘর সামলানোর পাশাপাশি শিক্ষা, চাকরি, ব্যবসা, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রেরণায় সেরা ১০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন বায়োলেটসের প্রতিষ্ঠাতা শারমিন তানিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিককর্মী পরমিতা নিতু ও আফরিন মাহদী।
 
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন ডা. নিলুফা আক্তার নিপু, ফারহানা ইলোরা হুসাইন, সালমা মুমু, রুমকি সেন, নুসরাত মারটিন, সৈয়দা চৌধুরী, ওয়াহিদা মিয়া, সালমা সাইফ ও আয়না ইভেন্ট অ্যান্ড ডেকোর প্রতিষ্ঠান। 
           
অনুষ্ঠানে টেন অ্যান্ড হাফ মাইল ব্যান্ড দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া নাচ ও গানের উৎসবে সবাই আনন্দে মেতে উঠেন।

বাবু/মম




  বিষয়:   নারীর সম্মাননা 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy