সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় আয়েশা আক্তার (৩৮) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই

2023-03-14T12:44:49+00:00
2023-03-14T12:44:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X


রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় আয়েশা আক্তার (৩৮) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় নিহত বেড়ে চার জনে দাঁড়ালো।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্চা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা আক্তার মারা যান।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে আয়েশা শরীরের ৩৮ শতাংশ পুড়ে যায়। এ কারণে তাকে প্রথম থেকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ সায়েন্স ল্যাব এলাকায় তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে তিন জন নিহত হন। আহত হন অনেকে। পুলিশ এ ঘটনায় অবহেলা জনিত মামলা দায়ের করেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সায়েন্স ল্যাব  বিস্ফোরণ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy