নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পরে শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোজের সাড়ে ৩ ঘন্টা পরে জাকির শেখ (২৫) নামের এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার

2023-03-14T17:51:47+00:00
2023-03-14T17:51:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পরে শ্রমিকের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৩৪)
X


বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোজের সাড়ে ৩ ঘন্টা পরে জাকির শেখ (২৫) নামের এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একইদিন বেলা সাড়ে ১০ টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।

ড্রেজারে কর্মরত শ্রমিক মনির হোসেন বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাজাজে ধাক্কা লাগালে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায়। এরপর আর খুজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, নিখোজ শ্রমিক জাকিরকে খুজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। পরবর্তিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের  মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   শ্রমিক  নিখোঁজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy