হুজুরের জিহ্বা কাঁটা মামলায় আটক সুমন ও রিমনকে নির্দোষ দাবি করে পরিবারের সংবাদ সম্মেলন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হুজুরের উপর হামলা মামলায় আটক সুমন ও রিমনের পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার

2023-03-14T18:02:19+00:00
2023-03-14T18:02:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হুজুরের জিহ্বা কাঁটা মামলায় আটক সুমন ও রিমনকে নির্দোষ দাবি করে পরিবারের সংবাদ সম্মেলন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ২৮০)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হুজুরের উপর হামলা মামলায় আটক সুমন ও রিমনের পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার চাওড়া দৌলতবাড়ি গ্রামে সুমনের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে ওই ঘটনায় সুমন ও রিমনকে নির্দোষ দাবি করেন তাদের পরিবার। শারীরিক প্রতিবন্ধি হওয়ায় মানবিক কারণে তাদেরকে জামিন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সুমনের বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, শিশু সন্তান এবং রিপনের মা উপস্থিত ছিলেন। 

এসময় সুমনের স্ত্রী লাকী আক্তার বলেন আমার স্বামী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে বর্তমানে পঙ্গু অবস্থায় আছে। হুজুরের হামলার সাথে আমার স্বামী জড়িত নয়। চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। আমার পঙ্গু স্বামীকে জামিন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমার সংসারে রোজগার মত কেউ নাই। ৪ টি শিশু সন্তান, বৃদ্ধ শশুড়-শাশুড়িসহ ১০/১২ জন মানুষ নিয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। কারাগারে থাকা সুমন ও রিমনের স্বজনরা আহজারি করেন তাদের জামিন না হলে অনাহারে বিষ খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না। 

এসময় রিমনের মা তাহমিনা আক্তার বলেন, আমার স্বামী নাই। ছেলে মেয়ে নিয়া বাবার বাড়িতে থাকি। হুজুরের হামলার ঘটনার সাথে আমার ছেলে জড়িত নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিজ্ঞ আদালতের কাছে আমার ছেলের জামিন ও মামলা থেকে অব্যাহতি প্রার্থনা করছি। 

উল্লেখ্য, গত ৪ মার্চ শনিবার রাতে আখাউড়ার আজমপুর এলাকায় মুফতি শরীফুল ইসলাম নূরী নামে এক হুজুরের উপর হামলায় হয়। তিনি বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি একটি মাহফিল থেকে ফিরছিলেন। এ ঘটনায় সুমন ও রিমনসহ চারজনকে আটক করে র‌্যাব। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে আছে।

বাবু/ এনবি





  বিষয়:   নির্দোষ দাবি  সংবাদ সম্মেলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy