প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:৩০ পিএম আপডেট: ১৪.০৩.২০২৩ ৬:৩৪ পিএম (ভিজিট : ১৮৮)

X
রাজবাড়ীর পাংশায় মডেল থানা পুলিশের অভিযানে স্বর্ণের বারসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো:শুকুর শেখের ছেলে মো:সাত্তার শেখ ( ৩৩), বনগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে মো: নাহিদুল ইসলাম (১৯) ও কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলাম (৩৮)।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে জেলার পাংশা উপজেলার পাংশা- চাঁদপুর সড়ক থেকে আনুমানিক সাত কোটি টাকার ৭কেজি ৩০০গ্রাম স্বর্ণের বারসহ তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
তিনি বলেন, পাংশা মডেল থানা পুলিশ আসামি গ্রেপ্তার শেষে ফিরছিল এ সময় পাংশা-চাদপুর সড়কে একটি মোটর সাইকেলকে গতিরোধ করলে গাড়ি থেকে নেমে সাত্তার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটকের পর সে স্বীকার করে, তার কাছে থাকা স্বর্ণের তিনটি বার সে ফেলে দিয়েছে আর তার সাথে থাকা নাহিদুল ইসলামের জুতার মধ্যে আরও সাতটি স্বর্ণের বার রয়েছে। তাদের ফোন চেক করে যোগাযোগের সূত্র ধরে কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলামকে আটক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়রুজ্জামান, মো: রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান।
বাবু/ এনবি