প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:৪৭ পিএম (ভিজিট : ১৫১)

X
"আমার খীরু, লাউতি, সুতিয়া বাঁচাও, বন্ধ কর দুষণ", স্লোগান কে সামনে নিয়ে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে খীরু, লাউতি ও সুতিয়া নদী রক্ষায় ভালুকা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদর হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুরে র্যালী ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার আহ্বায়ক এডভোকেট শাহ আশরাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আব্দুর রশিদ রতন, আশরাফ উদ্দিন, প্রভাষক আফতাব উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন, শিল্পবর্জ্যে খীরু, লাউতি ও সুতিয়ার দুষণ বন্ধ করতে হবে। কারখানার উচ্ছিষ্ট পানি নদী জলাশয় ও ফসলি জমিতে না ফেলে শোধন করে নিজেরাই ব্যবহার করুন, ভু-গর্ভস্থ পানির ঘাটতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।
এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো ইন্সটিটিউট এর অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোখলেছুর রহমান মুনির, আলমগীর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সংঙ্গীত শিল্পী আলী আহসান কবির, যুবলীগ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, শ্রমিক দলের সভাপতি মনির হোসেন, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ, শিক্ষক, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, ও শিক্ষার্থীসহ নেতৃবৃন্দ।
বাবু/ এনবি