গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ ও চাঁদা দাবির অভিযোগে মাসুদুল ইসলাম সুমন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর

2023-03-14T19:44:15+00:00
2023-03-14T19:44:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৮৮)
X

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ ও চাঁদা দাবির অভিযোগে মাসুদুল ইসলাম সুমন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর চীফ মেট্রোপলিটন আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন আসাদ সিকদার নামে এক ছাত্রলীগ নেতা। 

মাসুদুল ইসলাম সুমন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভিতে কর্মরত আছেন। মামলায় তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও সর্বমোট ১৫ কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪শে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা আসাদ সিকদারকে জড়িয়ে মাদক বিক্রির টাকায় কোটি টাকার সম্পদ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয় মোহনা টেলিভিশনে যার প্রতিবেদক ছিলেন মাসুদুল। প্রতিবেদনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা বনোয়াট ও ত্রুটিপূর্ণ অনেক তথ্য তুলে ধরার অভিযোগ আনা হয়। 

প্রতিবেদনটি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ওই ছাত্রলীগ নেতা। পরে গত ৬ মার্চ আদালতে ৫ লাখ টাকা চাঁদাবাজি ও ৯ মার্চ ৫ কোটি টাকা মানহানির দুইটি মামলা করেন তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারি দুর্নীতি তুলে ধরায় মামলার শিকার মোহনার সাংবাদিক শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মাসুদুল। এরপর পুনরায় ১৪ মার্চ আরো একটি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন ওই ছাত্রলীগ নেতা।

এবিষয়ে সাংবাদিক মাসুদুল ইসলাম সুমন চাঁদাদাবীর বিষয়টি অস্বিকার করে বলেন, তথ্যের প্রয়োজনে আসাদ সিকদারের সাথে আমার দুইবার মুঠোফোনে কথা হয়েছিলো। এখন পর্যন্ত তার সাথে দেখা হয়নি। আদালতের প্রতি আমি আস্থাশীল ও ন্যায় বিচার প্রত্যাশী।

বাবু/জেএম





  বিষয়:   গাজীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy