মেঘনায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় ৬

2023-03-14T19:44:10+00:00
2023-03-14T19:44:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেঘনায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৩২)
X


নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃত জেলেরা হলেন-আবু বক্কর মৃধা (২২), আবু কালাম মৃধা (২০), রতন মৃধা (৩১), সুমন মোল্লা (২৩), মিরা রাঢ়ী (১৯), রমিজ খান (৩৫), সুমন (২২), বোরহান উদ্দিন খালাসী (২০), হেলাল চৌধুরী (২২), সোহেল মিয়া (১৯), সজিব চৌকিদার (১৯), নাছির (২৬), রিয়াদ (২৪), মো. হুমায়ুন (৩০), আল-আমিন হোসেন (১৮), জুম্মান (১৯) ও মাহফুজ (১৯)। এদের বাড়ি শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সোমবার (১৩ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেদেরকে অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকা গুলো মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

বাবু/ এনবি




  বিষয়:   জেলে  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy