প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭:৫০ পিএম (ভিজিট : ১৫২)

X
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রাখায় ৪ গুণী শিল্পী ও ১ সৃজনশীল সাংস্কৃতিক সংগঠককে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
২০২২ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতি আলকাপে মো. লুৎফর রহমান সরকার, কণ্ঠসংগীতে হাফিজুর রহমান কাজল, নাট্যকলায় আজিজুর রহমান শিশির, যন্ত্রশিল্পী মাদলে শ্রী হিরালাল কোল ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক গোলাম ফারুক মিথুন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী প্রমুখ। এর আগে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন।
বাবু/জেএম