প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭:৫২ পিএম (ভিজিট : ১৭০)

X
এসিড সহিংসতা সহ জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনের লক্ষ্যে বগুড়ায় এসিড সারভাইভারস নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩ টয় লাইট হাউজ কনফারেন্স রুমে অস্ট্রেলিয়ান হাইকমিশনের আর্থিক সহায়তায় ও এসিড ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় লাইট হাউজ কর্তৃক বাস্তবায়িত "স্টেনদেনিং এসিড সারভাইভারস নেটওয়ার্ক (এএসএন) টু এ্যালিমিনেট এসিড এন্ড আদার্স ফরমস্ অব জেন্ডার বেইজড ভায়লেন্স” প্রকল্পের উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়।
লাইট হাউজ এর নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা এসিড ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কেস এন্ড পার্টনারসিপ মিস তাহমিনা ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহানাজ পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী।
সভায় বগুড়া জেলা এসিড প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্ত, প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিক, ঢাকা এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, বগুড়ার এসিড ভিকটিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/ এনবি