সীমা গ্রুপের পরিচালক সান্টু গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে

2023-03-15T11:42:34+00:00
2023-03-15T11:42:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে বিস্ফোরণ
সীমা গ্রুপের পরিচালক সান্টু গ্রেফতার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১১:৪২ এএম   (ভিজিট : ২০১)
X


সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামছুদ্দিন।

তিনি জানান, অভিযুক্ত পারভেজ উদ্দিন সান্টুকে রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

বিস্ফোরণে নিহত শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্লান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়। বিষ্পোরণের ঘটনায় সান্টু দুই নম্বর আসামী।

এদিকে, রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে সীমা স্টিলের পরিচালকের বাড়িতে তল্লাশি চালায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্ত কর্মকর্তা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর পরিদর্শক মোহাম্মদ শামছুদ্দিন জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া সোমবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এক ভবন মালিক অক্সিজেন কারখানার তিন মালিকের বিরুদ্ধে চট্টগ্রামের প্রধান বিচারিক আদালতে মামলা করেন।

এদিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এছাড়া দুর্ঘটনা এড়াতে নয়টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy