কিশোরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদযাপিত

আলী রেজা সুমন, কিশোরগঞ্জ

সারাবাংলা

‘নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে

2023-03-15T15:45:51+00:00
2023-03-15T15:45:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদযাপিত
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X


‘নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি চিকিৎসক দীন মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক এস এম তারেক আনাম। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি'সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাবু/ এনবি




  বিষয়:   কিশোরগঞ্জ  সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy