ছাত্রলীগের কর্মী সভায় মডেল স্কুল ছুটি

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

ছাত্রলীগের কর্মী সভা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ‘রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়’ ছুটি দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির

2023-03-15T17:58:38+00:00
2023-03-15T17:58:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের কর্মী সভায় মডেল স্কুল ছুটি
বিশেষ তদবিরের সম্মান রক্ষার্থে স্কুলের তিনজন ছাত্রীকে মিছিলে পাঠানো হয়
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

ছাত্রলীগের কর্মী সভা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ‘রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়’ ছুটি দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ওই স্কুলে গিয়ে এ চিত্র দেখা দেখা গেছে। যথা সময়ের আগে কী কারণে স্কুল ছুঁটি দেয়া হয়েছে এ ব্যাপারে কিছুই জানে না শিক্ষার্থীরা। আর শিক্ষকরা বলছেন, আগামী ১৯ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থাকায় ছুটি দেয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক বললেন ভিন্ন কথা, বিদ্যালয় পরিচালনা করতে সবার সাথে তাল মিলিয়ে চলা লাগে বলেও ব্যাখা দেন তিনি। 

শুধু তাই নয়, বিশেষ তদবির, মূল্যায়ন এবং সম্মান রক্ষার্থে স্কুলের তিনজন ছাত্রীকে ছাত্রলীগের পদ-প্রত্যাশী এক নেতার সাথে মিছিলে অংশগ্রহণে পাঠিয়ে সহযোগিতা করেছেন। নির্দিষ্ট সময় কিংবা জরুরী প্রয়োজনে স্কুল ছুটি দেয়া হলে স্কুলের সভাপতি তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সবার আগে অবগত করার কথা। কিন্তু তিনিও এ বিষয় জানেন না। এছাড়াও স্কুল ছুটির কাণ্ডের দিন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গাবালীতে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, স্কুলে আসার কিছুক্ষণ পরেই ছুটি দিয়ে দেয়। কী কারণে ছুটি দেয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানি না। স্যাররা বলছে, আজকে বাসায় চলে যাও কালকে আইসো। ক্লাস চলাকালীন সময়ে স্কুল মাঠে বহিরাগত অনেক লোকজন ছিল। 

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মুজিবুর রহমান বলেন, এ বিষয় জানা নেই। এখনই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘যে ভাবে শিক্ষার্থীদেরকে আজকে ছুটি দেয়া হয়েছে এটা নূন্যতম নিয়ম-শৃঙ্খলা এবং বিধিমালা পরিপন্থি কাজ। স্কুল ছুটির ব্যাপারে আমাকে অবগত করা হয়নি, শিগগিরই এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

বাবু/জেএম




  বিষয়:   ছাত্রলীগের  কর্মী  সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy