প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৬:১২ পিএম (ভিজিট : ১৮৯)

X
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ১৫ মার্চ সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ’র সঞ্চালনায় ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
আলোচনা সভায় কেশবপুরে কোন অসাধু ব্যবসায়ী কৃত্তিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসন্ন রমজান মাসেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করা হবে বাজার মনিটরি।
বাবু/জেএম