আরও ৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য

2023-03-15T18:42:39+00:00
2023-03-15T18:42:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও ৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৫২)
X


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি দুই জন ঢাকার হাসপাতালে এবং তিন জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৭ জন রয়েছেন। একইসময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৬৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯৪ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy