বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে

2023-03-15T19:19:42+00:00
2023-03-15T19:19:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭:১৯ পিএম   (ভিজিট : ২১১)
X

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বান্দরবানের সাত উপজেলার মধ্যে ওই তিন উপজেলা ছাড়া অন্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

বাবু/জেএম




  বিষয়:   বান্দরবান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy