পে-অর্ডার জালিয়াতি মামলা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারগারে

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)

সারাবাংলা

বরিশাল জেলা খাদ্য বিভাগের খাদ্যসামগ্রীতে পুষ্টিগুণ বাড়ানোর কাজে জামানত হিসেবে ঠিকাদারের দেয়া ২ কোটি ৬৮ লাখ টাকার ১১টি পে-অর্ডার জালিয়াতির মামলায় গৌরনদী উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

2023-03-16T16:12:29+00:00
2023-03-16T16:21:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পে-অর্ডার জালিয়াতি মামলা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারগারে
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:১২ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৩ ৪:২১ পিএম  (ভিজিট : ২৮৬)
X

বরিশাল জেলা খাদ্য বিভাগের খাদ্যসামগ্রীতে পুষ্টিগুণ বাড়ানোর কাজে জামানত হিসেবে ঠিকাদারের দেয়া ২ কোটি ৬৮ লাখ টাকার ১১টি পে-অর্ডার জালিয়াতির মামলায় গৌরনদী উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৫ মার্চ) দুপুরে আদালতের নির্ধারিত দিনে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক কেএম রাশেদুজ্জামান তাকে কারাগারে পাঠান।

মামলার বাদী জেলা খাদ্য বিভাগের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন,  ‘মামলা দায়েরের পর থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট নির্বাচন: ফের ধস্তাধস্তি-হট্টগোল

তিনি বলেন, বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার ১১টি পে-অর্ডার জালিয়াতির অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।  এ মামলার আসামি নুরুজ্জামান ফরহাদ মুন্সী এবং অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক আলী রেজা। একই সঙ্গে ফরহাদের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করে তার মালিকানাধীন তিনটি মিল কালো তালিকাভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এলাহী অ্যাগ্রো লিমিটেড খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই কাজে ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত মোট ১১টি পে-অর্ডারের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার জামানত দেয়। যা যাচাইয়ে ভুয়া প্রমাণিত হয়। খাদ্য বিভাগের হিসাবে জমা হওয়া ২ কোটি ৬৮ লাখ ২৯ হাজার টাকার পে-অর্ডারের প্রকৃত মূল্য মাত্র ৭ হাজার ২ শ’ টাকা।

১শ’ টাকার একটি পে-অর্ডার জালিয়াতি করে এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫০৪ টাকা দেখানো হয়েছে। ৩ লাখ ৩৪ হাজার ৪শ’ টাকার একটি পে-অর্ডার যাচাই করে পাওয়া গেছে ২শ’ টাকা। অন্য ৯টি পে-অর্ডারও অনুরূপ জালিয়াতি করে খাদ্য বিভাগে জমা দেয় এলাহী অ্যাগ্রো। এ ছাড়াও ফরহাদ মুন্সীর আরও দুটি প্রতিষ্ঠান খাদ্য বিভাগের তালিকাভুক্ত বলে জানিয়েছেন বাদী।

বাবু/এনএইচ




  বিষয়:   খাদ্য  পুষ্টিগুণ  বরিশাল  ভাইস-চেয়ারম্যান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy