গলাচিপায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার

2023-03-16T16:22:51+00:00
2023-03-16T16:22:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:২২ পিএম   (ভিজিট : ১৪৪)
X


পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে বদনা-তলী খেয়াঘাট মনির হোসেনের দোকানের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ হোসেন (২১) ও মো. রাবি হাং (২২)। এরমধ্যে আরিফ হোসেন ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব আটখালী গ্রামের বাসিন্দা। রাব্বি পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তের হাওলা গ্রামের বাসিন্দা।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বাবু/ এনবি





  বিষয়:   পটুয়াখালী  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy