ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খান বশির, নলছিটি (ঝালকাঠি)

সারাবাংলা

ঝালকাঠি জেলার নলছিটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়দুইজন নিহত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার

2023-03-16T17:26:29+00:00
2023-03-16T17:26:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
খান বশির, নলছিটি (ঝালকাঠি)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৬৩)
X



ঝালকাঠি জেলার নলছিটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

এ ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল -পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান,স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক  অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ  ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ। 

বাবু/ এনবি




  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy