মাটিরাঙ্গায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

যৌতুকের টাকার জন্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রশিদের মৃত্যুদণ্ড ও শশুরসহ ২জনকে যাবজ্জীবন

2023-03-16T19:01:31+00:00
2023-03-16T19:23:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৩ ৭:২৩ পিএম  (ভিজিট : ২৫৪)
X


যৌতুকের টাকার জন্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রশিদের মৃত্যুদণ্ড ও শশুরসহ ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জনকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলো, নিহত গৃহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো, শ্বশুর সাহেব আলী ও সাহেব আলীর শ্যালক সিরাজুল ইসলাম। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ভিকটিম হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আসামিরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায়ে  রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

বাবু/ এনবি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy