রাজাপুরে দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা

2023-03-16T20:13:39+00:00
2023-03-16T20:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ২১৩)
X


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরউজ্জামান মনিরের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৯ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ২১ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পড়া ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

চেক বিতরণের সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং বক্তব্য দেন। 

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

বাবু/ এনবি





  বিষয়:   চেক  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy