শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই। যেন তারা উন্নত বিশ্বে সমান তালে

2023-03-16T23:46:32+00:00
2023-03-16T23:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:৪৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই। যেন তারা উন্নত বিশ্বে সমান তালে চলতে পারে। বর্তমান সরকার শিক্ষায় বিনিয়োগ করছে। স্মার্ট নাগরিক হওয়া সম্ভব স্মার্ট শিক্ষার মাধ্যমে। সবাই মিলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে দিচ্ছে। তাই এই শিক্ষায় তোমাদের আরও উদ্বুদ্ধ হতে হবে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চীন-বাংলাদেশ মৈত্রী মেধা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্মার্ট ক্লাস রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার বিষয়ে বঙ্গবন্ধু বার বার বলেছেন এবং এর ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই করেছেন। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল ১ শতাংশেরও কম। প্রধানমন্ত্রীর নেতৃতে আমরা ১২ বছরে অর্থাৎ ২০২০ সাল পর্যন্ত ১৭ শতাংশ উন্নীত করেছি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে।

দীপু মনি বলেন, আজকে যারা টেকনিক্যাল এবং ভোকেশনালে এডুকেশনে পড়ছে, অনেক সময় সমাজের আশপাশে দেখবেন অনেকে বলে তুমি ভোকেশনালে পড়ছো? তার মানে ভোকেশনালে যারা পড়ে তাদের মেধা কম বলে মনে করে। আবার মনে করে তাদের আর্থিক অবস্থা ভালো না। কথাটা একেবারে সঠিক নয়। সারা পৃথিবীতে যে দেশ যত বেশি উন্নত হয়েছে, সে দেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী। 

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল মুখস্থ করা। কিন্তু এখন তা নয়। সারাবিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। এখন করে করে শিখতে হবে। তাই আমরা এই শিক্ষা কারিকুলাম চালু করেছি। আমাদের আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে দেশের সব স্কুলগুলো ডিজিটাল করতে হবে। আমাদের পিছিয়ে থাকার কোনো উপায় নেই। তাই আমাদের কারিগরি বিদ্যায় আরও জোর দিতে হবে।
 
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান ও চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

হুয়াওয়েই টেকনোলজিস বাংলাদেশের ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা নাজিয়া শামান্তা ইসলামের সঞ্চালনায় এতে  স্বাগত বক্তব্য দেন হুয়াওয়েই টেকনোলজিস বাংলাদেশের সিইউও পেন জুনপেং। পরে মন্ত্রী অতিথিদেরকে নিয়ে ফিতা কেটে ক্লাস রুমের উদ্বোধন ও পরিদর্শন করেন।

বাবু/মম




  বিষয়:   শিক্ষার্থী  শিক্ষামন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy