ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে মেয়র মাসুদের আনন্দ শোভাযাত্রা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও

2023-03-17T13:31:49+00:00
2023-03-17T13:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে মেয়র মাসুদের আনন্দ শোভাযাত্রা
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:৩১ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৩ ১:৪৪ পিএম  (ভিজিট : ১৭২)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৭ মার্চ) সকাল উপজেলা আওয়ামী আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। পরে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। 

পরে মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভূঞাপুর-তারাকান্দি সড়ক হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন ও ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান চকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল ও এডভোকেট সাখাওয়াত হোসেন খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ আকন্দ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, অজূর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী মোল্ল্যা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

বাবু/ এনবি




  বিষয়:   জন্মবার্ষিকী  আনন্দ শোভাযাত্রা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy