ডোমারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ

2023-03-17T15:51:44+00:00
2023-03-18T13:03:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৫১ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৩ ১:০৩ পিএম  (ভিজিট : ২৮২)
X


“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন উপজেলা প্রশাসন। এর পরে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা মহান স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তার আদর্শ ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন।

এর আগে শিশুদের দিয়ে কেক কাটেন উপজেলা প্রশাসন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

বাবু/ এনবি




  বিষয়:   জন্মদিন  দিবস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy