কালিহাতীতে বাস চাপায় ট্রাক চালক নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত বাস চাপায় ইরফান মিয়া (৫০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে মহাসড়কের

2023-03-17T15:57:12+00:00
2023-03-17T15:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাস চাপায় ট্রাক চালক নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত বাস চাপায় ইরফান মিয়া (৫০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান মিয়া পৌলি এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ইরফান মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে যাচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস ইফরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy