সাভারে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার সাভারে একটি প্লাস্টিক বোতলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে

2023-03-17T16:41:50+00:00
2023-03-17T16:41:50+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাভারে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

ঢাকার সাভারে একটি প্লাস্টিক বোতলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকায় ওই প্লাস্টিক গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় বাউন্ডারি দিয়ে ঘেরা একটি গোডাউনে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়াজাত করত। আজ সেখানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর দেড়টার দিকে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। মোট ৭ ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ট্যানারি ফায়ার স্টোশনের টিম লিডার মো. মনোয়ার হোসেন বাংলাদেশ বুলেটিনকে বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে গোডাউনের কোন তথ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাবু/জেএম




  বিষয়:   সাভার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy