প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:৪৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২৩ ৫:০২ পিএম (ভিজিট : ২১৭)

X
নড়াইলে ৭৩০ পিস ইয়াবাসহ মারুফ হোসেন তুহিন (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মালিবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মারুফ লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের ছালাম শেখের ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
-বাবু/এনএইচ