বাজার পরিচালনায় লাইসেন্স সংগ্রহ করতে বলেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নির্ধারিত হারে ফি পরিশোধ করে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ করতে বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

2023-03-17T17:31:40+00:00
2023-03-17T17:52:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাজার পরিচালনায় লাইসেন্স সংগ্রহ করতে বলেছে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:৩১ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৩ ৫:৫২ পিএম  (ভিজিট : ২১৫)
X

নির্ধারিত হারে ফি পরিশোধ করে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ করতে বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৭ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সম্পত্তি বিভাগ থেকে এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নম্বর আইন) এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার (ব্যক্তি/প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোগ্য- পণ্য, শাক-সবজি, পশু পাখি, পানীয় বাজার) প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রয়েছে। 

তাই নির্ধারিত হারে ফি পরিশোধ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে সংগ্রহ করে আগামী ৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। লাইসেন্সবিহীন বাজার পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থাসহ জরিমানা করা হবে। আগামী ১৩ এপ্রিলের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোনো অনুমতিবিহীন বেসরকারি বাজার পরিচালনা করতে দেওয়া হবে না।

-বাবু/এনএইচ 




  বিষয়:   বাজার  ডিএসসিসি  লাইসেন্স 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy