বাগেরহাটে কৃষক দম্পতির ঘুমন্ত শিশু সন্তান চুরি

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে ঘর থেকে কৃষক দম্পত্তির চার মাস বয়সী শিশুপুত্র চুরির ঘটনা ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট

2023-03-17T19:46:49+00:00
2023-03-17T19:46:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে কৃষক দম্পতির ঘুমন্ত শিশু সন্তান চুরি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২২৪)
X

বাগেরহাটের ফকিরহাটে ঘর থেকে কৃষক দম্পত্তির চার মাস বয়সী শিশুপুত্র চুরির ঘটনা ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় এই ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, এদিন রাত আড়াইটার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির বাবা-মা ঘুম থেকে উঠে কাঠ তুলতে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান বলেন, শিশুটির খোঁজ করা হচ্ছে। ওই পরিবারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   বাগেরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy