শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত ও আরও একজন আহত হয়েছে। নিহত কৃষক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের

2023-03-17T20:12:34+00:00
2023-03-17T20:12:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত ও আরও  একজন আহত হয়েছে। নিহত কৃষক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২৪)। এবং নিহিত আলিম উদ্দিনের পিতা জাহির উদ্দিন (৫৮) আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আলিম উদ্দিন ও তার পিতা জাহির উদ্দিন মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনা মসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলিম উদ্দিন মারা যায়। এসময় তার পিতা জাহির উদ্দিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই ইন্দ্রনাথ জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালককে আটক করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   শিবগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy