নেছারাবাদে ৫৯৭টি পরিবার হচ্ছে গৃহহীন মুক্ত

আনোয়ার হোসেন, নেছারাবাদ (পিরোজপুর)

সারাবাংলা

নেছারাবাদ উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের জন্য নেছারাবাদ

2023-03-17T20:19:05+00:00
2023-03-17T20:19:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ৫৯৭টি পরিবার হচ্ছে গৃহহীন মুক্ত
আনোয়ার হোসেন, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:১৯ পিএম   (ভিজিট : ২০৯)
X

নেছারাবাদ উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের জন্য নেছারাবাদ উপজেলা প্রশাসন ১০টি ইউনিয়নের ভূমি ও গৃহহীনদের তালিকা করে যাচাই-বাছাই করে চারটি পর্যায়ে মোট ৫৯৭টি পরিবারের জন্য দুই শতাংশ করে জমির দলিলসহ সেমি পাকা ঘর হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ পিরোজপুর জেলার ৪টি উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। এর ভিতর নেছারাবাদ উপজেলাও রয়েছে। 

উপকারভোগী ভ্যানচালক আব্দুস ছালাম জানান, আমার পরিবারে ৬ জন সদস্য নিয়ে বাসা ভাড়া করে থাকতাম  যে কয়টাকা ইনকাম করতাম চাল-ডাল ক্রয় করতেই শেষ হয়ে যেত। এই সমান্য ইনকামে একখণ্ড জমি কিনে ঘর করা সে আমার জন্য ছিলো স্বপ্নের মতো। আজ প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবে রূপ দিল। আশ্রয়ণ প্রকল্পের আর এক বাসিন্দা শাম্মী জানান, প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছে। আমার স্বামী নার্সারিতে কাজ করে আর আমি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেছি শীমগাছ, লাউগাছ, বেগুন গাছ রোপন করেছি। কয়েকটা হাস মুরগী পালন করি আমরা  এখন খুব ভালো আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেছারাবাদ উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেছারাবাদ উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।

প্রসঙ্গত, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলায় ৪টি পর্যায়ে মোট ৫৯৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও একটি একক ঘর উপহার প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ৩টি পর্যায়ে মোট ৪৯৭টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে নেছারাবাদ উপজেলা ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

বাবু/জেএম





  বিষয়:   নেছারাবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy