মতিঝিলে ভবনের ৭ তলায় মিললো ব্যবসায়ীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকার একটি ভবনের সাত তলা থেকে মো. গিয়াস উদ্দিন (৫৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

2023-03-18T00:20:36+00:00
2023-03-18T00:20:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মতিঝিলে ভবনের ৭ তলায় মিললো ব্যবসায়ীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:২০ এএম   (ভিজিট : ১৭২)
X

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকার একটি ভবনের সাত তলা থেকে মো. গিয়াস উদ্দিন (৫৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি চট্টগ্রামের ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি ব্যবসার কাজে মাঝেমধ্যেই ঢাকায় আসতেন।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে ওই এলাকার ‘আফরোজা’ নামের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে রাত আটটার দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে সেখানে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

এসআই মাজহারুল আরও জানান, গিয়াস উদ্দিনের চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি মাঝেমধ্যে ব্যবসার কাজে ঢাকায় আসতেন এবং মতিঝিলের ওই ভবনটিতে মেসে থাকতেন। পুলিশের ধারণা, স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত ব্যক্তির আত্মীয় মুজিবুল আলম জানান, গিয়াস উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা ওসমান গনির ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাবু/মম




  বিষয়:   মতিঝিল  মরদেহ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy