নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে, চালক-হেলপার নিহত

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে চালক ও তার সহকারি নিহত হয়েছেন।চিরিঙ্গা

2023-03-18T13:01:47+00:00
2023-03-18T13:01:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে, চালক-হেলপার নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:০১ পিএম   (ভিজিট : ১৫৫)
X


কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে চালক ও তার সহকারি নিহত হয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপকেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

তারা উভয়ে দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ও হেলপার।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী আরও বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখি মালবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়ীটির চালক ও সহকারি আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের পরিদর্শক।

নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   কক্সবাজার  মালবাহী ট্রাক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy