মালদ্বীপে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

বুলেটিন ডেস্ক

প্রবাস

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার

2023-03-18T13:05:52+00:00
2023-03-18T13:05:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালদ্বীপে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:০৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিকেলে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী নাওমী নাহরীন। শিশুদের জন্য বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও কেক কেটে উদযাপন করা হয় দিবসটি।

সান্ধ্যকালীন আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী দর্শকদের উদ্দেশ্য পাঠ করেন তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী ময়নাল হোসেন।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ। এরপর প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী দুলাল মাতবর ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা একটি কেক কাটেন। সবশেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাবু/এ আর 





  বিষয়:   মালদ্বীপ  বঙ্গবন্ধু  শিশু দিবস 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy