গলাচিপায় ১৮৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

টিবিএম ফটো প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 'ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে' প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে

2023-03-18T14:28:35+00:00
2023-03-18T14:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ১৮৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:২৮ পিএম   (ভিজিট : ১৭১)
X


টিবিএম ফটো প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 'ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে' প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। 

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যাগে সারাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু:সাহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা ও সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 

উল্লেখ্য, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সারাদেশে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

বাবু/ এনবি




  বিষয়:   ল্যাপটপ  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy