ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে সুবিধাভোগীদের জীবন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে সুবিধাভোগীদের জীবন। আশ্রয়ণ প্রকল্পে জীবনযাত্রায় গতি পেয়েছে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা

2023-03-18T15:36:36+00:00
2023-03-18T15:36:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে সুবিধাভোগীদের জীবন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৪৮)
X


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে সুবিধাভোগীদের জীবন। আশ্রয়ণ প্রকল্পে জীবনযাত্রায় গতি পেয়েছে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা গ্রামের ২৯ পরিবারের। 

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২০২০-২০২১ এর ২য় পর্যায়ে ২য় ধাপে বাড়ি পেয়েছেন উপজেলার সীমান্তবর্তী গ্রাম চামুশা ও খাড়োবাটরা গ্রামের ২৯ টি অসহায় পরিবার। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় ও নিঃস্ব পরিবার। যেখানে ছিলনা রাস্তা কিংবা কোনো কালভার্ট। এখন সম্পূর্ণভাবে রয়েছে বসবাসের জন্য উপযোগী সবগুলো পরিবেশ। 

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী মোসাঃ মাহমুদা বেগম বলেন, আমি শেখ হাসিনার বাড়ি পাওয়ার আগে খুব কষ্টে জীবন কাটাতাম। এখন আমি খুব সুখে আছি। আমি এখন গরু-ছাগল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন, হাঁস মুরগী পালন এবং মাছ চাষ করছি। 

অন্য একজন সুবিধাভোগী মাহিরুন বেগম জানান, আমাদের জন্য সরকার রাস্তা ও মসজিদ তৈরি করে দিয়েছে। এখানে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎতের সংযোগ সরবরাহের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন হয়েছে বলেও জানান একাধিক সুবিধাভোগী।

তারা আরও বলেন, আমাদের সকলের নামে সরকারের বরাদ্দকৃত জমির দলিলও হস্তান্তর করেন। আমরা এখন অনেকটায় স্বাবলম্বী হয়েছি বলে জানান সুবিধাভোগীরা।

বাবু/ এনবি





  বিষয়:   আশ্রয়ণ প্রকল্প  সুবিধাভোগী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy