টঙ্গীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গেপ্তার করেছে র‌্যাব । শুক্রবার দুপুরে

2023-03-18T20:02:54+00:00
2023-03-18T20:02:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:০২ পিএম   (ভিজিট : ১৬৫)
X


গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গেপ্তার করেছে র‌্যাব । শুক্রবার দুপুরে স্থানীয় ১নং ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‌্যাব -১ এর সিনিয়র সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, সোহেল মিয়া (৩৫), রিপন (৩৪), সাইদুল ইসলাম (২০) ও লাভলী (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীর এরশাদ নগর ১ নং ব্লকের একটি খাবার হোটেল সংলগ্ন ডেকোরেটরের গোডাউনের ২য় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/ এনবি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy