শিক্ষার্থীদেরকে স্বপ্ন নিয়ে জাতি গঠনে এগিয়ে যেতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের জাতি গঠনে এগিয়ে যেতে হবে। সমাজে প্রতিষ্ঠিত

2023-03-18T20:10:54+00:00
2023-03-18T20:10:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদেরকে স্বপ্ন নিয়ে জাতি গঠনে এগিয়ে যেতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১৩৫)
X


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের  জাতি গঠনে এগিয়ে যেতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে তোমাদের স্বপ্ন  থাকতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ থেকে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে হবে। এ  কোমলমতি মেয়েরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। তাদেরকে সততা ও নৈতিকতার শিক্ষায় সু শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা  যেন মাদকাসক্ত ও বিপথে যেতে না পারে সে দিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ফজিলা রহমান মহিলা কলেজে  নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতকে অধিকতর গুরুত্ব  দিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানে একাডেমিক ভবন নির্মান দিচ্ছেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ জেড এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও মো.মাহাবুব উল্লাহ মজুমদার,পরিচালনা পর্ষদের সদস্য  অ্যাাডভোকেট রুহুল আমিন, প্রভাষক একেএম আমিনুল হক,শিক্ষার্থী নাফিজা নুর ও  মৌনতা প্রমুখ।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা অংশ নেন।

বাবু/ এনবি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy