রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিবেদক

সারাবাংলা

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র মাদক বিরোধী অভিযানে তরমুজসদৃশ প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজাসহ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক হয়েছে।

2023-03-18T20:59:36+00:00
2023-03-18T20:59:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ১
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২০২)
X

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র মাদক বিরোধী অভিযানে তরমুজসদৃশ প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজাসহ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে জেলা সদরের বসন্তপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মামুন কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি  (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন,  রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় ফরিদপুরের ভাঙা থেকে-রাজবাড়ীগামী সততা পরিবহনে (তল্লাশি চলাকালীন) এক যাত্রীর হাতে তরমুজসদৃশ একটি প্যাকেট দেখে সন্দেহ হয়।

তিনি বলেন, পরে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় চার কেজি গাঁজা। গাঁজার এ প্যাকেকটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক মামুন মিয়ার বিরুদ্ধে  সদর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

বাবু/এনএইচ




  বিষয়:   রাজবাড়ী  মাদক  অভিযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy