কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ

কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্রগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (লাইটেস) সংঘর্ষে

2023-03-19T12:20:36+00:00
2023-03-19T12:26:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ
নারীসহ আহত ২
কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:২০ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৩ ১২:২৬ পিএম  (ভিজিট : ৩০৭)
X


মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্রগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (লাইটেস) সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রঙএর একটি মাইক্রোবাস এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এ সময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল এসময় গাড়ি ষ্টাড বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা ড্রাইবার সহ একজন মহিলা আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নল তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, এ লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ বলে দুই দিকে পাকা খুটি স্থাপন করা হলেও পাকা খুটি কিছুটা কাত করে অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট  বিভাগকে অবহিত করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy