মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৭

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।রোববার (১৯ মার্চ) সকালে

2023-03-19T12:24:07+00:00
2023-03-19T15:46:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৭
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:২৪ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৩ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৫৪)
X


মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

রোববার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। আহত অন অনেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩ জনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে এখনও পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের মধ‌্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

-বাবু/এ.এস





  বিষয়:   মাদারীপুর  বাস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy