বৃষ্টির দিনেও বায়ুদূষণের শীর্ষে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হচ্ছে সামান্য বৃষ্টি। এমন অবস্থার মধ্যেও বিশ্বের দূষিত বায়ুর শহরের

2023-03-19T12:51:47+00:00
2023-03-19T12:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টির দিনেও বায়ুদূষণের শীর্ষে রাজধানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৬২)
X


আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হচ্ছে সামান্য বৃষ্টি। এমন অবস্থার মধ্যেও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান প্রথম।

রোববার (১৯ মার্চ) সকাল নয়টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

বিশ্বে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে বায়ুদূষণের তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। চতুর্থ স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১। আর ১৭০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি আছে পঞ্চম স্থানে।

চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে রাজধানীবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি- বছরের এ চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

-বাবু/এ.এস





  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy