পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় ৫ ছিনতাইকারী আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে

2023-03-19T15:53:06+00:00
2023-03-19T15:53:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় ৫ ছিনতাইকারী আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছুরি, মোটর সাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, চৌফলদন্ডি ইউনিয়নের খামার পাড়া এলাকার বর্তমানে কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড উত্তর বাহারছড়া এলাকার বেলাল উদ্দিন বেলালের ছেলে আশরাফ উদ্দিন আরিফ (১৯), টেকপাড়া সিকদার মহল এলাকার মো. ফরিদের ছেলে ইরফান ফারদিন (২০), মধ্যম বাহারছড়া এলাকার এম. এ বাদশার ছেলে তাসনিমুল হাসান নাবিল (২১), একই এলাকার মো. গিয়াসের ছেলে মো. সাঈদ (২০) ও মো. নাছির উদ্দিনের ছেলে আবরার উদ্দিন (১৯)।

আজ রোববার দুপুরে ডিবির ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রোববার দুপুরে এজাহার দায়ের করেন ভুক্তভোগী শুভ দের পিতা স্বাগতম চন্দ্র দে। তিনি চাঁদপুর জেলার মনোহরকান্দি বিষ্ণপুর এলাকার গোপাল চন্দ্র দের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ঢাকা ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এরমধ্যে শুভ দে ও মো. আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটর সাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।

এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ডিবির ওসি জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি, দুটি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটকব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   পর্যটক  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy