শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো.

2023-03-19T16:03:02+00:00
2023-03-19T16:03:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ইনস্টিটিউটের মূল ভবনে ফলক উন্মোচন ও ফিতা কেটে বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন করেন তিনি।

এসময় চা বোর্ডের সচিব মোছা. সুমনী আকতার, চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উদ্ভিদবিদ্যা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, কৃষিতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ রানা, পরিসংখ্যান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেফালী বুনার্জি, ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু গ্যালারিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিভিন্ন সময়ের আলোকচিত্র, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নানা বই স্থান পেয়েছে। এরমধ্যে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর ভাষন প্রভৃতি উল্লেখযোগ্য।

বাবু/জেএম 




  বিষয়:   শ্রীমঙ্গল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy