গৃহহীন ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে ভোলাহাট উপজেলা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার

2023-03-19T17:43:37+00:00
2023-03-19T17:43:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গৃহহীন ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে ভোলাহাট উপজেলা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৫৮)
X


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার অন্যতম। আর তা নিশ্চিত করতে আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাটকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিন ধাপে ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭টি, গোহালবাড়ি ইউনিয়নে ২৫২টি, দলদলি ইউনিয়নে ২৯৮টি এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৬৫টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন ভোলাহাট উপজেলা প্রশাসন।

 এর মধ্যে ৩ টি ঘর রয়েছে ব্যক্তি উদ্যোগে এবং ১ টি ঘর রয়েছে রাজস্ব খাত থেকে। ভোলাহাট উপজেলায় ১১১৮টি সহ 'ক' শ্রেণীভুক্ত ৪ হাজার ৮১৯ গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথ অনুসরণ করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে । ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম বলেন, আমরা ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন নির্মিত ঘরগুলো গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

বাবু/ এনবি




  বিষয়:   গৃহহীন  ভূমিহীন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy