আলোকিত সমাজের বীজ বপণ করতে চাই: ইউএনও

রেমিনা আকতার, দিনাজপুর

সারাবাংলা

আমরা আলোকিত সমাজের বীজ বপন করতে চাই বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষকে হতাশা থেকে বাঁচায়। সংস্কৃতিক যত ছড়াবে মানুষের মন তত আলোকিত হবে।

2023-03-19T17:43:33+00:00
2023-03-19T18:15:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আলোকিত সমাজের বীজ বপণ করতে চাই: ইউএনও
রেমিনা আকতার, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৪৩ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৩ ৬:১৫ পিএম  (ভিজিট : ১৫৭)
X

আমরা আলোকিত সমাজের বীজ বপন করতে চাই বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষকে হতাশা থেকে বাঁচায়। সংস্কৃতিক যত ছড়াবে মানুষের মন তত আলোকিত হবে।

‘‘শিক্ষার সাথে সাংস্কৃতির নান্দনিক বিকাশে হোক সমৃদ্ধ সমাজ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়। 

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা (সিএসসি)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।   

তিনি বলেন, আমরা যে সুন্দর পরিবেশে বসবাস করছি, যারা এই পরিবেশটা তৈরী করেছে তাদের প্রতি আমরা ঋণী। সমাজের প্রতি আমাদের এখন দায়িত্ব সেই ঋণ পরিশোধ করার। জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের স্বপ্ন সফল করার পাশাপাশি দেশের প্রতি ঋণ শোধ করতে হবে আমাদের। সে লক্ষ্যে আমাদের শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে বেড়ে উঠতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার শিক্ষক সুশীলা টুডু। 
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি। 

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনীর পর বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ইংরেজী ছড়া আবৃত্তি, ছড়া গান, নৃত্য, সংগীত, প্রতিযোগিতা শুরু হয়।

 ৩ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার  শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। 

-বাবু/ এনএইচ





  বিষয়:   দিনাজপুর  বীজ বপন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy