দুর্গাপুরে পথ পাঠাগারের বার্ষিক পাঠসভায় ১০ জনকে সম্মাননা প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তালিকাভুক্ত পথ পাঠাগারের বার্ষিক পাঠসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে

2023-03-19T17:54:27+00:00
2023-03-19T17:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে পথ পাঠাগারের বার্ষিক পাঠসভায় ১০ জনকে সম্মাননা প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৩৬)
X


নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তালিকাভুক্ত পথ পাঠাগারের বার্ষিক পাঠসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের কুমুদিনী হাজংয়ের বাড়িতে এ পাঠসভার উদ্বোধন করেন টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং । 

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও পাঠাগার সহ সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। 

এসময় আলোচক হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, রোকন উদ্দিন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত কবিগন কবিতা পাঠ করেন।

আলোচনা শেষে  বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে পথ পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। সমাজসেবায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, শিক্ষায় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,শিক্ষায় সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া,  গবেষনায়  বিরিশিরি পি টি আই কলেজের সাবেক অধ্যক্ষ মনিন্দ্র নাথ মারাক, সাংবাদিকতায়  দুর্গাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোহন মিয়া, কবিতায় মামুন খান, কবিতায় ব্যাংকার সাজ্জাদ খান, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চন্ডিগড় মানবকল্যানকামী অনাথালয়,  সমাসেবায় সেলিমা আজিজ ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত তারা মিয়া। তাদের সকলের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি।

বাবু/ এনবি




  বিষয়:   সম্মাননা  প্রদান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy