শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পাল্টাপাল্টি কমিটি

জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর)

সারাবাংলা

কেশবপুর উপজেলার নিম্ন মাধ্যমিক ও শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পকেট কমিটিকে বাতিল করে ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতি কার্যালয়ের পাশে বর্তমান কমিটির সভাপতি ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সরদারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

2023-03-19T18:47:03+00:00
2023-03-19T18:47:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পাল্টাপাল্টি কমিটি
জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর)
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X

কেশবপুর উপজেলার নিম্ন মাধ্যমিক ও শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পকেট কমিটিকে বাতিল করে ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতি কার্যালয়ের পাশে বর্তমান কমিটির সভাপতি ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সরদারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। 

শনিবার (১৮মার্চ) সমিতির সভাপতি আব্দুস সামাদ সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সমিতির ২০ তম বার্ষিক সম্মেলন গত ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সংগঠনের সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এর কিছুদিন পর সমিতির বর্তমান সভাপতিকে অবহিত না করে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সভাপতি, ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্তকে সাধারণ সম্পাদক করে একটি পকেট কমিটি করে ফেসবুকে পোস্ট দেয়। 

ফেসবুকে প্রচারিত কমিটির নেতৃবৃন্দ ১৮ ও ২২ ফেব্রুয়ারি সমিতির সভা আহ্বান করলেও তারা সমিতির কার্যালয়ে উপস্থিত না হয়ে তালাবদ্ধ করে রাখে। এর প্রতিবাদে সমতির কার্যালয়ের পাশে সভাপতি আব্দুস সামাদ সরদারকে সভাপতি করে এক জরুরী সভা করা হয়। 

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ সরদারকে আহ্বায়ক, কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুনজুর রহমান ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি গঠন করা হয়। 

আগামী ২২ মার্চ সমিতির কার্যালয়ে এ কমিটির সভা আহ্বান করা হয়েছে। 

-বাবু/এনএইচ





  বিষয়:   কেশবপুর  খুলনা  শিক্ষক কর্মচারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy