জামিন পাননি শিল্পপতি সান্টু

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

2023-03-19T19:28:23+00:00
2023-03-19T19:28:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামিন পাননি শিল্পপতি সান্টু
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ২২২)
X


সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সান্টুকে। তার আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জামিনের আবেদন করেন।

এ সময় বিচারক জাহিন সানজিদা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সান্টুর আইনজীবী ইব্রাহিম চৌধুরী বাবুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজ উদ্দিন সান্টু জামিন পেয়েছেন, এই শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়ে। পরে  আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও তার শ্যালক জাহিদ কায়সার জামিন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করে আদালত তোলার সময় সান্টুর কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিএসবিআরএ এর নেতৃবৃন্দরা সব অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এমন নাজুক পরিস্থিতিতে গতকাল শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে জরুরি বৈঠক করে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৈঠকে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ শিল্প পুলিশের কর্মকর্তারা কোমরে দড়ি বেঁধে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অভিযুক্ত পুলিশ অফিসারকেও প্রত্যাহার করা হয়েছে।

ধর্মঘট স্থগিত থাকায় শনিবার থেকে অক্সিজেন কারখানায় আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়। বৈঠক শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত (৪ মার্চ) সীতাকুণ্ডের সোনাইছড়ির কেশবপুর এলাকায় সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত ও ৩০ জন আহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীমা অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিনসহ দুই পরিচালকসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন। 

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট এলাকা থেকে সীমা গ্রুপের চেয়ারম্যান ও সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দিনকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

বাবু/ এনবি




  বিষয়:   শিল্পপতি  জামিন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy