সাভারে ৪১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা

2023-03-19T20:24:29+00:00
2023-03-19T20:24:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাভারে ৪১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X


সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন  মোঃ রুবেল হোসেন (৪০) ও মোঃ বিষু (২১)।

রোববার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃআসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রি করে।  এছাড়াও আটক আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

এই বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/ এনবি




  বিষয়:   ফেন্সিডিল  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy